Apan Desh | আপন দেশ

মির্জা ফখরুলের সঙ্গে পিটার হাসের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৬, ১২ অক্টোবর ২০২৩

মির্জা ফখরুলের সঙ্গে পিটার হাসের বৈঠক

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাজধানীর গুলশানের আমেরিকান ক্লাবে দুপুর পৌনে একটা থেকে দুপুর সোয়া দুইটা পর্যন্ত  প্রায় দেড় ঘণ্টা চলে তাদের এই বৈঠক। বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক ভাইস-কাউন্সিলর আরতুরো হাইন্স উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র এ বৈঠকের কথা নিশ্চিত করেছে। তবে বিএনপি বা যুক্তরাষ্ট্র দূতাবাস কোনো পক্ষ থেকেই ওই বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

তাদের মধ্যে এই বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকা সফর করছে। গত শনিবার ওই দলটি ঢাকায় এসেছে। তাদের আজ (১২ অক্টোবর) ঢাকা ছাড়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধিদল ঢাকা সফরকালে এরই মধ্যে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেছে। গত সোমবার মার্কিন দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মির্জা ফখরুল ইসলাম।

এদিকে বিএনপি নেতাদের সম্মানে আজ বৃহস্পতিবার ঢাকায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি বারিধারায় তার বাসভবনে মধ্যাহ্নভোজের আয়োজন করেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ নানা ইস্যুতে বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন পিটার হাস।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু