Apan Desh | আপন দেশ

অনিয়ম

বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়ম, তদারকি নিয়ে প্রশ্ন

বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়ম, তদারকি নিয়ে প্রশ্ন

বহুদিন পর বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে কোটি কোটি টাকার কাজ শুরু হলেও নির্মাণকাজের মান ও তদারকি নিয়ে প্রশ্ন ওঠেছে। কোথাও কার্পেটিং উঠে গর্ত তৈরি হয়েছে, কোথাও জমছে বৃষ্টির পানি। আবার কোথাও পুরোনো সড়কের ওপর পর্যাপ্ত বালু-খোয়া না দিয়েই কার্পেটিং করা হয়েছে। সড়কের কোথাও উঁচু, কোথাও নিচু এবং দুই পাশে প্রয়োজনীয় মাটি ও কার্পেটিং না দেয়ার অভিযোগও রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নকশা ও নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী কাজ হচ্ছে না। নিম্নমানের ইট ও অন্যান্য নির্মাণসামগ্রী ব্যবহারের পাশাপাশি কাজের প্রতিটি ধাপে নির্ধারিত মান যাচাই-বাছাই যথাযথভাবে করা হচ্ছে না। ফলে কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন স্থানীয়ভাবে খোকন নামে পরিচিত এক ঠিকাদার। 

০৭:০১ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

আ’লীগসহ সব সরকারের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

আ’লীগসহ সব সরকারের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকারসহ বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব্যয়ের অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকলে তা  খতিয়ে দেখবে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি (পাবলিক অ্যাকাউন্টস কমিটি)। এসব অডিট আপত্তি ও অর্থ অপব্যবহারের অভিযোগ যাচাই করে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিটির সভাপতি ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

০৭:৪৩ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়ম, চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়ম, চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন কর্মরত ৬৬ কর্মীকে বাদ দিয়ে নতুন করে ৯৪ জনকে নিয়োগ দেয়া হয়। এর প্রতিবাদে বুধবার (০১ জুলাই) সকাল থেকে হাসপাতালের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত কর্মীরা। অবিলম্বে তারা বিতর্কিত নিয়োগ বাতিল, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং পূর্বে কর্মরতদের পুনর্বহালের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। 

০৬:১৫ পিএম, ১ জুলাই ২০২৬ বুধবার

আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, পেলেন অনিয়ম

আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, পেলেন অনিয়ম

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসক অনুপস্থিতির চিত্র দেখলেন স্বাস্থ্যমন্ত্রী। শনিবার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, এ স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২১ জন চিকিৎসক কর্মরত। ছুটিসহ বিভিন্ন কারণে অন্তত ১৬ জন উপস্থিত থাকার কথা থাকলেও বাস্তবে উপস্থিত ছিলেন মাত্র ৮ জন। সকাল ৯টার মধ্যে চিকিৎসকসহ অর্ধেকের বেশি কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত দেখতে পেয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।

০৮:৩৫ পিএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার

বিমানবন্দরে অনিয়মের বিরুদ্ধে মন্ত্রীর কঠোর নির্দেশনা

বিমানবন্দরে অনিয়মের বিরুদ্ধে মন্ত্রীর কঠোর নির্দেশনা

বিমানবন্দরে লাগেজ চুরি এবং প্রবাসী যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সোমবার (৩০ মার্চ) সকালে তারা রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কুর্মিটোলা সদর দফতর পরিদর্শন করেন। এসময় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. হুমায়রা সুলতানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের স্বাগত জানান। পরিদর্শন শেষে কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় বিমানের রুট নেটওয়ার্ক, বহর সম্প্রসারণ, আর্থিক অগ্রগতি, যাত্রীসেবার মান এবং আসন্ন হজ কার্যক্রম নিয়ে উপস্থাপনা করা হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিমানের দক্ষ জনবল ও চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন।

১২:২৮ এএম, ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch