Apan Desh | আপন দেশ

আগুন-ককটেল হামলায় কঠোর হুঁশিয়ারি আইজিপির

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৩৪, ১১ নভেম্বর ২০২৬

আগুন-ককটেল হামলায় কঠোর হুঁশিয়ারি আইজিপির

ছবি: আপন দেশ

দেশের বিভিন্ন স্থানে আগুন ও ককটেল হামলার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এসব নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক ও তৎপর থাকার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার বার্তাও দিয়েছেন আইজিপি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার, সব রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, বৈঠকে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন আইজিপি। টহল, তল্লাশি ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন <> রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহবান প্রধানমন্ত্রীর

বৈঠকে আইজিপি পেশাদারিত্বের সঙ্গে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার তাগিদ দেন। তবে অভিযানের নামে কোনোভাবেই যেন নিরপরাধ সাধারণ মানুষ হয়রানির শিকার না হন, সে ব্যাপারেও পুলিশ কর্মকর্তাদের সতর্ক করে দেন তিনি। সেইসঙ্গে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে বাড়তি পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে।

পুলিশ সদরদফতর সূত্র জানায়, শনিবার (০৭ নভেম্বর) থেকে সোমবার (০৯ নভেম্বর) পর্যন্ত সারাদেশে ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ২৯ জনকে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়