Apan Desh | আপন দেশ

মন্ত্রী আরিফুল হক হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩৬, ৬ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:৩৭, ৬ নভেম্বর ২০২৬

মন্ত্রী আরিফুল হক হাসপাতালে ভর্তি

ছবি: আপন দেশ

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (০৬ নভেম্বর) সকালে সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে তাকে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় মাউন্ট এডোরা হাসপাতালে।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় মন্ত্রীর পূর্বনির্ধারিত সফরসূচি বাতিল করা হয়েছে।

আরও পড়ুন <<>> রাজধানীর বারিধারায় বাসে আগুন

এদিকে, শুক্রবার বিকেলে মন্ত্রীকে দেখতে হাসপাতালে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ বিএনপির একটি প্রতিনিধিদল।

সিলেট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী জানান, মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কারণ নেই। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে পর্যাপ্ত বিশ্রামে রাখা হবে। একইসঙ্গে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়