Apan Desh | আপন দেশ

আ.লীগকে রাজনীতি করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:১২, ৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:১৩, ৬ নভেম্বর ২০২৬

আ.লীগকে রাজনীতি করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: আপন দেশ

স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না। এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, যারা মানুষ খুন করেছে, গণহত্যা করেছে, জুলুম নির্যাতন করেছে, তারপরও ক্ষমা চায়নি, অনুশোচনা করেনি সে দলকে (আওয়ামী লীগ) এ দেশে আর রাজনীতি করতে দেয়া হবে না।

শুক্রবার (০৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়িতে বাবুনগর মাদ্রাসায় মাহফিলে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ গুম, খুন করে এদেশ থেকে পালিয়েছে, শাপলা চত্বরে আলেম হত্যা করেছে, মসজিদ রক্তাক্ত করেছে, তারা এদেশে আর রাজনীতি করতে পারবে না। আমাদের মধ্যে দ্বিমত, দ্বিধা-বিভক্তি থাকতে পারে, কিন্তু এ ব্যাপারে আমরা একমত, এদেশে ফ্যাসিবাদী শক্তিকে ফিরতে দেয়া হবে না।

আরও পড়ুন <<>> ‘অর্থনীতি পুনরুদ্ধার-জনদুর্ভোগ লাঘবে সরকারের নানা উদ্যোগ’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগের ইন্ধন আছে। একটি শক্তি আন্দোলনের নামে ফ্যাসিবাদের পথ সুগম করতে চায়। তারা ইসলামের কথা বলে রাজনীতি করে, কিন্তু শরিয়াহ আইন চায় না। তাদের মধ্যে ইসলামের কিছু নেই, শরিয়াভিত্তিক মূল্যবোধ নেই।

মন্ত্রী বলেন, বিএনপি অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে, আওয়ামী লীগ ইসলামি মূল্যবোধের যে সকল অংশ বাদ দিয়েছিল তা সংবিধানে সহযোজন করবে। এমনকি মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস এবং বিসমিল্লাহও পুনরায় স্থাপন করবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়