ছবি: আপন দেশ
সাইদুর রহমান ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া হুমকি দাতাদের দ্রুত আইনের আনতে হবে। এ দাবি জানিয়েছেন ন্যাশানাল কংগ্রেস বাংলাদেশের (এনসিবি) চেয়ারম্যান কাজী ছাব্বীর।
শুক্রবার (০৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইযূথ ফোরামের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।
কাজী ছাব্বীর বলেন, মুহাম্মদ সাইদুর রহমান আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও চব্বিশ জুলাই আন্দোলনে একজন সম্মুখ যোদ্ধা। আর এমপি মাজেদ তার রাজনৈতিক জীবনের শুরুতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন। এমপি মাজেদ একজন দূর্নীতি পরায়ণ ব্যক্তি। তিনি এমপি হওয়ার পরে ঈশ্বরগঞ্জে তার সন্ত্রাসীবাহিনী জনগণের উপর সীমাহীন অত্যাচার করে যাচ্ছে।
তিনি বলেন, মুহাম্মদ সাইদুর রহমান প্রতিবাদ করায় আজ তাকে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে। উক্ত বিষয়ে মুহাম্মদ সাইদুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এ হুমকি দাতাদের দ্রুত আইনের আওতায় এনে ঈশ্বরগঞ্জের জনগণকে সন্ত্রাসীবাহির হাত থেকে রক্ষা করবেন।
সমমনা গণতান্ত্রিক জোটের অন্যতম শীর্ষ নেতা মাসুম মজুমদারের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইয়ূথ ফোরামের নেতৃবৃন্দ।
আরও পড়ুন <<>> টেকনাফে যৌথবাহিনীর অভিযানে সেনাসদস্য আহত
প্রধানমন্ত্রী বরাবর মুহাম্মদ সাইদুর রহমানের লিখিত অভিযোগে জানা যায়, পলাতক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক সিদ্দিকীর সঙ্গে যোগসাজশে বিমানবন্দরের টার্মিনাল নিয়ে চার হাজার কোটি টাকা দুর্নীতি ও প্রতারণার দায়ে এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) চার-চারটি মামলা দায়ের করেন। মামলার নম্বরগুলো হচ্ছে যথাক্রমে- ৮২/২০২৫, ৮৩/২০২৫,৮৪/২০২৫ এবং ৮৫/২০২৫।
উল্লেখ্য যে, এমপি মাজেদ বাবুর কোম্পানীর নাম হচ্ছে ‘অ্যারোনেস ইন্টারন্যাশনাল।’ বিমানবন্দরের উন্নয়ন ও কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও অর্থ আত্মসাত করেন। যার কারণে তারিক সিদ্দিকী, বিমানের তৎকালীন চেয়ারম্যান ও এমপি মাজেদ বাবুসহ অন্যান্যদের বিরুদ্ধে দুদকের দায়েরকৃত মামলাগুলো বর্তমানে ঢাকার বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































