ছবি: আপন দেশ
ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গিয়াস বেপারী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মানিক বেপারী (২৭) নামে আরও এক আসামি পলাতক রয়েছেন।
শুক্রবার (০৬ নভেম্বর) সকাল উপজেলার গাজীরটেক ইউনিয়নের বেপারীডাঙ্গী এলাকায় গিয়াস বেপারীর বাড়ির সামনের কাঁচা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
চরভদ্রাসন থানার ওসি মো. সফর আলীর নেতৃত্বে এসআই মুজাহিদ ও পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় গিয়াস বেপারীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন আনুমানিক ১ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতার গিয়াস বেপারী উপজেলার বেপারীডাঙ্গী এলাকার মৃত মুনছুর বেপারীর ছেলে। অপর আসামি মানিক বেপারী একই এলাকার মো. জামাল বেপারীর ছেলে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রাখা। এ কাজে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন <<>> বোদায় বিচারাধীন জমি নিয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
এ ঘটনায় চরভদ্রাসন থানায় ৬ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নং-০৪ দায়ের করা হয়েছে। পলাতক আসামি মানিক বেপারীকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
চরভদ্রাসন থানার ওসি মো. সফর আলী বলেন, চরভদ্রাসন উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে গাজীরটেক ইউনিয়নের বেপারী ডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ গিয়াস বেপারীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় অপর আসামি মানিক বেপারী পলাতক রয়েছেন। তাকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহবান জানাচ্ছি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































