Apan Desh | আপন দেশ

রাজধানীর বারিধারায় বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৮, ৬ নভেম্বর ২০২৬

রাজধানীর বারিধারায় বাসে আগুন

ছবি: আপন দেশ

রাজধানীর বারিধারায় একটি বাসে আগুন লেগেছে। বৈশাখী পরিবহনে এ আগুনের ঘটনা ঘটেছে।

শুক্রবার (০৬ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে বারিধারার ৭ নম্বর রোডের জে ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

এক এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন <<>> গণতান্ত্রিক-নিরাপদ বাংলাদেশ গড়ার আহবান রাষ্ট্রপতির

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়