Apan Desh | আপন দেশ

মোহাম্মদপুরে আ.লীগের ৩ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:১৯, ২০ অক্টোবর ২০২৬

মোহাম্মদপুরে আ.লীগের ৩ নেতা গ্রেফতার

ছবি: আপন দেশ

রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ ৩ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে দু’জন পৌরসভার সাবেক মেয়র এবং একজন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

সোমবার (১৯ অক্টোবর) ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের বিল্ডিংয়ের পঞ্চম তলা হতে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গ্রেফতাররা হলেন, পাবনা ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ (৬১)। ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোখলেসুর রহমান মিন্টু (৬৪) ও আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম রতন (৬৩)।

আরও পড়ুন <<>> চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনে অভিযান চালানো হয়। এসময় ভবনটির পঞ্চম তলা থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতাররা আওয়ামী লীগের পদধারী নেতা। তারা ঢাকায় অবস্থান করে মোবাইল ফোনে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সন্ত্রাসী কার্যক্রম ও দলীয় কার্যক্রম পরিচালনার উদ্দেশে ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়