ছবি: আপন দেশ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, মিরপুরের মতো ঢাকার প্রতিটি ফুটপাত দখলমুক্ত করা হবে।
শুক্রবার (০৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় মেট্রোরেলের পিলারে জুলাই গ্রাফিতি কার্যক্রমের উদ্বোধন শেষে এ মন্তব্য করেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, যত বাধাই আসুক, ফুটপাত দখলমুক্ত রাখা হবে। ফুটপাত পুনরায় দখলের ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
তিনি বলেন, এ সরকার চায় জনগণের স্বার্থ রক্ষা করে কাজ করতে। জনগণ যা চাইবে না সিটি করপোরেশন তা করবে না।
আরও পড়ুন <> মাছ-মাংসের বাজার স্থিতিশীল, টমেটোর দাম দ্বিগুণ
ফুটপাতে সবুজায়ন করতে কাজ চলমান রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, অনেক জায়গায় ফুটপাত ভেঙে গেছে সেগুলো সংস্কার করে দৃষ্টিনন্দন করা হবে।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, বাংলাদেশের একজন মানুষ নাই অটোরিকশার পক্ষে আন্দোলন করবে। কিন্তু একটা বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল বলেন অটোরিকশা চলাচলের দাবি সরকারের মানা উচিত। এইটা হাস্যকর। পরে খোঁজ নিয়ে জানা যায় তারই ৭০০ অটোরিকশা রয়েছে।
তিনি বলেন, যদি কেউ আবার নতুন করে ষড়যন্ত্র করে নগরবাসীকে সঙ্গে নিয়ে প্রতিহত করার জন্য আমি প্রস্তুত।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































