ছবি: আপন দেশ
প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গিয়াস উদ্দিনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে, যেটি আগে ঘটে, তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
গিয়াস উদ্দিন রিমন পুলিশের ২১ ব্যাচের কর্মকর্তা ছিলেন। এক-এগারোর সময় তিনি দেশের বাইরে চলে যান।
আরও পড়ুন <> ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর
২০২৪ সালে আগস্টে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর দেশে ফিরে আসেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য হিসেবেও কাজ করেন।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে প্রথমে দৈনিক ইনকিলাব ও পরে দৈনিক যুগান্তর পত্রিকায় সাংবাদিকতা করেন তিনি।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































