Apan Desh | আপন দেশ

রাজধানীতে চলন্ত বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৭, ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:০৭, ১৯ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে চলন্ত বাসে আগুন

ছবি : আপন দেশ

রাজধানীতে একটি চলন্ত যাত্রীবাহী বাসে দেয়া হয়েছে। মিরপুর-১১ নম্বরের শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিস ওই বাসে আগুন লাগার খবর পায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

আরও পড়ুন <<>>  ‘গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা আনাতে কাজ করছে মন্ত্রণালয়’

রাশেদ বিন খালিদ বলেন, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপরে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লেগেছে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেনি তিনি। 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়