Apan Desh | আপন দেশ

ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৩, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনাকে বদলি

ছবি : আপন দেশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩ সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। 

রোববার ( ১৩ সেপ্টেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার মো. আতিউর রহমানকে সচিবালয় নিরাপত্তা-১ থেকে বদলি করে ট্রাফিক-মহাখালী জোনে সহকারী পুলিশ কমিশনারের দায়িত্ব দেয়া হয়েছে। সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুল হককে লালবাগ বিভাগের কোতোয়ালি জোন থেকে বদলি করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিমে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। 

আরও পড়ুন: ডোপ টেষ্টে ধরা, বরখাস্ত হলেন এসপি নিজাম উদ্দিন

এ ছাড়া সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম থেকে বদলি করে কোতোয়ালি জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। 

একই আদেশে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানকে ট্রাফিক-মহাখালী জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়