ছবি : আপন দেশ
ঠাকুরগাঁও-১-এর উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে তিনি এ তথ্য জানান।
স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে আখতার আহমেদ বলেন, স্থানীয় নির্বাচনে সাংবাদিকদের কার্ড ইস্যু প্রসঙ্গ ২৪ সেপ্টেম্বরের মধ্য প্রস্তাবনা দেবে কমিটি। পরবর্তীতে সে হিসেবে সিদ্ধান্ত নেবে ইসি।
নির্বাচনের পোস্টার নিয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, পোস্টারের ব্যবহার থাকছে না।
আরও পড়ুন: ‘রোহিঙ্গা সংকটে অর্থনীতি-সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে’
তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচনের তফসিলের বিষয়ে তথ্য নেই। তবে ভোট একাধিক ধাপে করা হবে। ৩/৫/৯ ধাপেও হতে পারে।
ভোট ইস্যুতে তিনি বলেন, উপজেলাভিত্তিক হিসাব করে প্রতিটি ইউনিয়নে ভোট হবে।
উল্লেখ্য, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছিল। ফলে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































