Apan Desh | আপন দেশ

বিশ্ব তালি দিবস আজ 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫১, ১৬ আগস্ট ২০২৬

আপডেট: ১১:২৯, ১৬ আগস্ট ২০২৬

বিশ্ব তালি দিবস আজ 

ছবি : সংগৃহীত

আজ ১৬ আগস্ট, রোববার। বিশ্ব তালি দিবস। মানুষের জীবনের অন্যতম আদিম, সার্বজনীন এবং শক্তিশালী ইতিবাচক অভিব্যক্তি 'হাততালিকে উদযাপন করতে বিশ্বজুড়ে আজ প্রতীকী এ দিবসটি পালিত হচ্ছে। 

কেবল কারও পারফরম্যান্সে আনন্দ প্রকাশ বা সাধারণ প্রশংসা করাই নয়, হাততালির রয়েছে নানাবিধ শারীরিক ও মানসিক স্বাস্থ্যগত অনন্য উপকারিতা।

চিকিৎসা বিজ্ঞানীদের মতে, মানুষের হাতের তালুতে অসংখ্য আকুপ্রেশার পয়েন্ট বা স্নায়ু প্রান্ত থাকে। নিয়মিত হাততালির ফলে এ পয়েন্টগুলো উদ্দীপিত হয়, যা শরীরের রক্ত সঞ্চালন বাড়াতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে দারুণ সাহায্য করে। 

বিশেষ করে শিশুদের মস্তিষ্কের বিকাশ ও হাতের কার্যক্ষমতা বৃদ্ধিতে এটি বেশ কার্যকর।

মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও হাততালি জাদুর মতো কাজ করে। এটি শরীর থেকে হ্যাপি হরমোন নিঃসৃত করে তাৎক্ষণিকভাবে মানসিক চাপ ও বিষণ্ণতা কমিয়ে মনকে প্রফুল্ল করে তোলে।

আরও পড়ুন : ঢাকায় বৃষ্টি হবে কি না, জানাল আবহাওয়া অফিস

করতালির এ শব্দ সমাজে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও নেতিবাচকতা দূর করতে বড় ভূমিকা রাখে। কোনো খরচ ছাড়াই শরীর ও মনকে চাঙ্গা রাখার এ দারুণ অভ্যাসটিকে প্রতিদিনের জীবনে নিয়মিত করার আহ্বান জানিয়ে আজ বিশ্বজুড়ে নানা সচেতনতামূলক আয়োজনে দিনটি উদযাপিত হচ্ছে।

আপন দেশ/এবি/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়