Apan Desh | আপন দেশ

ঢাকায় বৃষ্টি হবে কি না, জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:১৮, ১৬ আগস্ট ২০২৬

ঢাকায় বৃষ্টি হবে কি না, জানাল আবহাওয়া অফিস

ছবি : আপন দেশ

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা রয়েছে। এ অবস্থায় রোববার (১৬ আগস্ট) দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টিসহ ঝড় হতে পারে।

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার দেয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃদ্ধি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরও পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই আজ

এদিকে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়