ছবি: আপন দেশ
সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো প্রথমে সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়িয়ে তারপর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
শুক্রবার (০৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, প্রশাসনকে টপ টু বটম জনবান্ধব ও প্রো-পিপল হতে হবে, যাতে অফিস-আদালতে সেবা নিতে আসা সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন। বিশেষ করে প্রবাসীদের ভোগান্তি লাঘবে খুব শীঘ্রই প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেয়া হচ্ছে।
আরও পড়ুন <<>> কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ছাত্র-জনতার ওপর নির্মম গণহত্যা চালিয়ে যারা দেশকে নরক বানিয়েছিল, সে ফ্যাসিস্ট ও মাফিয়া গোষ্ঠী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রতিবেশী দেশের সহায়তায় সিভিল বা মিলিটারি ক্যুর মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তাই সচিবালয় ঘেরাওয়ের মতো উসকানিমূলক কার্যক্রমে পা না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহবান জানান প্রতিমন্ত্রী।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































