ছবি: আপন দেশ
নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিমান বাহিনী সদর দফতরে এ সাক্ষাৎ হয়।
সাক্ষাতের সময়, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা বাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সম্মানিত নৌবাহিনী প্রধান বিমান বাহিনীর সদর দফতরে আসলে বিমান বাহিনীর পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময়, তিনি গার্ড অব অনার পরিদর্শন শেষে সালাম গ্রহণ করেন। পরবর্তীতে, নৌবাহিনী প্রধান বিমান বাহিনী সদর দফতর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
পারস্পরিক শ্রদ্ধা, আন্তরিকতা ও সৌহার্দ্যের আবহে এ সাক্ষাৎ বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান আন্তঃবাহিনী সহযোগিতা, আস্থা এবং পেশাদার সম্পর্কের এক সুস্পষ্ট প্রতিফলন।
এসময়, বিমান বাহিনী প্রধান, বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসএস
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































