ছবি: আপন দেশ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেন। তার বিচার সেনা আইনে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
সোমবার (২০ জুলাই) বিজিবি সদরদফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘদিন পাশের দেশে পলাতক থাকার পর মেজর মোজাফফরকে দেশে আনা হয়েছে। তাই জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে সেনা আইনে তার বিচার করা হবে। তার অন্যান্য সহযোগীদেরও সামরিক আদালতে বিচার হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, একই সঙ্গে সিভিল আইনে আলাদা মামলা করার আইনগত যৌক্তিকতা রয়েছে কি না, সেটিও পর্যালোচনা করা হবে।
আরও পড়ুন <<>> ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর বৈঠক
সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের চলমান সংঘাতের কারণে সীমান্ত এখন অত্যন্ত স্পর্শকাতর। ল্যান্ডমাইন শনাক্তে বিজিবিকে বিশেষ যন্ত্রপাতি দেয়া হয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদারে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি।
ভারত থেকে কাউকে জোরপূর্বক ‘পুশইন’ করতে দেয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, অবৈধভাবে ভারতে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত আনার বিষয়টি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে নয়, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আলোচনা করে সমাধান করা হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































