Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:১৪, ২০ জুলাই ২০২৬

আপডেট: ১৩:৩৮, ২০ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

ফাইল ছবি

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারীর দায়িত্ব পেলেন বিএনপি নেতা রাশেদ খাঁন। এরইমধ্যে তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রোববার (২০ জুলাই) ফেসবুক নিজের ভেরিফায়েড আইডিতে দেয়া এক পোস্টে বিষয়টি নিজেই জানান রাশেদ। 

আরও পড়ুন<<>>শরিক-জোট নেতাদের সঙ্গে প্রধামন্ত্রীর বৈঠক সন্ধ্যায়

রাশেদ খান লেখেন, আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে।

আরও লেখেন, আমি যেন আস্থা ও বিশ্বাসের সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, এজন্য সবার দোয়া ও ভালবাসা চাই। নতুন জীবনের এ পথচলায় সবার সহযোগিতা প্রত্যাশা করছি। ফেসবুক পোস্টে তিনি প্রজ্ঞাপনের একটি ছবিও শেয়ার করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement