Apan Desh | আপন দেশ

কৃষি-বাণিজ্য সহযোগিতা জোরদারে ঢাকা-ওয়াশিংটন বৈঠক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩০, ১৪ জুলাই ২০২৬

কৃষি-বাণিজ্য সহযোগিতা জোরদারে ঢাকা-ওয়াশিংটন বৈঠক

নজরুল ইসলাম খান ও ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: আপন দেশ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ গুরুত্বপূর্ণ বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, কৃষি আধুনিকায়ন, শ্রম আইন সংস্কার এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো প্রাধান্য পায়।

উপদেষ্টা নজরুল ইসলাম খান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মার্কিন প্রযুক্তিগত সহযোগিতার ওপর জোর দেন। একই সঙ্গে তিনি বন্দরে মার্কিন পণ্য খালাসের প্রশাসনিক জটিলতা দ্রুত নিরসনের এবং চরাঞ্চলে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের বিষয়ে সরকারের নীতিগত অবস্থান তুলে ধরেন।

আরও পড়ুন <<>> স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের কৃষিপণ্য রফতানি বাড়াতে কোল্ড চেইন অবকাঠামো উন্নয়নে সহযোগিতা ও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া জাতীয় সংসদে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০২৬’ পাসের ভূয়সী প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত।

বৈঠকে উভয় দেশের উচ্চপদস্থ কূটনৈতিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়