Apan Desh | আপন দেশ

শাহবাগ এলাকায় ৩ জনের মরদেহ উদ্ধায়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৯, ১২ জুলাই ২০২৬

শাহবাগ এলাকায় ৩ জনের মরদেহ উদ্ধায়

ফাইল ছবি

রাজধানীর শাহবাগ এলাকা থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ এলাকার পৃথক তিনটি ফুটপাত থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

রোববার (১২ জুলাই) মরদেহ তিনটি উদ্ধার করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দবাজার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের সড়কের ফুটপাত থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, পৃথক তিন স্থানে তিন ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। বেলা ১১টার দিকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৬০ বছর ও অপরজনের বয়স ৫৫ বছর।

আরও পড়ুন <<>> চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেল চলাচল স্বাভাবিক

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, মৃত কারোরই নামপরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তারা ভবঘুরে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখন পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়