ফাইল ছবি
চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আবার এ রুটে রেল সেবা চালু হয়েছে।
রোববার (১২ জুলাই) সকাল থেকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। তবে এদিন ট্রেনে যাত্রীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় কম ছিল।
এর আগে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন স্থানে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় মঙ্গলবার (০৭ জুলাই) থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়। ওই সময় কক্সবাজারগামী একটি ট্রেন ষোলশহর-জানালীহাট স্টেশনের মধ্যে আটকা পড়ে।
আরও পড়ুন <<>> জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন রক্ষায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ
রেলওয়ে পূর্বাঞ্চলের উপপরিচালক (জনসংযোগ) মো. হারুনুর রশিদ রোববার সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ষোলশহর-দোহাজারী সেকশনে রেললাইনের ওপর থেকে বন্যার পানি নেমে যাওয়ায় ট্রেন চলাচল পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































