Apan Desh | আপন দেশ

ঢাকায় নতুন কমিশনার, সিলেট-কুমিল্লা পেল নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:২৪, ২৮ জুন ২০২৬

আপডেট: ১৮:০২, ২৮ জুন ২০২৬

ঢাকায় নতুন কমিশনার, সিলেট-কুমিল্লা পেল নতুন ডিসি

ফাইল ছবি, আপন দেশ

গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মিয়াকে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একইসঙ্গে সিলেট ও কুমিল্লায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে। 

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের ডিসি সারওয়ার আলমকে পদ থেকে প্রত্যাহার করা হয়। 

আরও পড়ুন<<>>মহাকাশ গবেষণায় আধুনিক-স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ

সিলেট জেলার ডিসি নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসান। অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার ডিসি করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়