Apan Desh | আপন দেশ

ফের ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:০২, ২৫ জুন ২০২৬

আপডেট: ১৬:০৩, ২৫ জুন ২০২৬

ফের ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

ছবি: আপন দেশ

বাংলাদেশিদের জন্য ফের ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ২৮ জুন থেকে টুরিস্ট ভিসা চালু হবে বলে তিনি জানান।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
 
সম্প্রতি দিনেশ ত্রিবেদীকে রাষ্ট্রদূত করে বাংলাদেশে পাঠায় ভারত সরকার। নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুক্রবার (১২ জুন) তিনি বাংলাদেশে পৌঁছান।

বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয় পেশ করেন দীনেশ ত্রিবেদী। এর পরই আইভ্যাক-এর অনুষ্ঠানে গিয়ে তিনি বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করার ঘোষণা দেন।  

আরও পড়ুন<<>>তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহযোগিতা করবে চীন

দীনেশ ত্রিবেদী বলেন, আগামী ২৮ জুন থেকেই বাংলাদেশিরা আবার ট্যুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে পাঁচটি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন নেয়া হবে।

তিনি আরও বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু করছি, যা রোববার (২৮ জুন) থেকে জমা দেয়া যাবে। মানবিক বিবেচনায় জরুরি ক্ষেত্রে মেডিকেল ভিসার সুবিধা আমরা অব্যাহত রাখব।

তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ভিসার আবেদন জমা দেয়া যাবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরে ভারতীয় ভিসা সেন্টারগুলোতেও এ কার্যক্রম চালু হবে। আমরা আশা করি, এর ফলে আমাদের দুই সার্বভৌম দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

উল্লেখ, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারে পতনের পর থেকে প্রায় দুই বছর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে ভারত। তবে সীমিত পরিসরে চিকিৎসা ভিসা ও বাণিজ্য ভিসা চালু রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়