শামা ওবায়েদ। ফাইল ছবি
সীমান্তে পুশইন বন্ধের দাবিতে ভারতকে একাধিক চিঠি দিয়েছে বাংলাদেশ। এ পর্যন্ত ১২-১৩টি চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (০৮ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত করছে। অবৈধভাবে যারা থাকে তাদের ফেরত দেয়ার প্রক্রিয়া রয়েছে। সেটি মেনেই ভারতকে কাজ করতে হবে। নিয়ম না মেনে পুশইনের চেষ্টা গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন <<>> সরকার দুষ্টের দমন, শিষ্টের পালনে বিশ্বাসী: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, পুশইন বন্ধে ভারতকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১২-১৩টি চিঠি দেয়া হয়েছে। ভারত সরকার যদি এটি সিরিয়াসলি নেয়, তাহলে আমাদের পক্ষে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































