Apan Desh | আপন দেশ

রাজধানীতে সিটি করপোরেশনের কর্মচারীকে প্রকাশ্যে গুলি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০০:৫৩, ৬ জুন ২০২৬

রাজধানীতে সিটি করপোরেশনের কর্মচারীকে প্রকাশ্যে গুলি

ছবি: আপন দেশ

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে তানজিদ নামে এক যুবক আহত হয়েছেন। জানা যায় আহত ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী। 

শুক্রবার (০৫ জুন) রাত ১১টা ১০ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

আহত তানজিদের বন্ধু মামুন জানান, রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানা এলাকার সায়েদাবাদ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে। ওই সময় ১০ থেকে ১৫ জন অজ্ঞাত দুর্বৃত্ত হঠাৎ তানজিদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাম পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

মামুন আরও জানান, তানজিদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশার ওষুধ ছিটানোর কাজে নিয়োজিত ছিলেন। তবে কী কারণে এবং কারা তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি।

আরও পড়ুন <<>> হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

তিনি জানান, রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় অনুসন্ধান চলছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়