Apan Desh | আপন দেশ

ট্রাম্পের জন্য চাকরি হারালো চিড়িয়াখানার কিউরেটর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৭, ৩১ মে ২০২৬

ট্রাম্পের জন্য চাকরি হারালো চিড়িয়াখানার কিউরেটর

ছবি: আপন দেশ

আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ইস্যুকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্তও হয়েছে।

শনিবার (৩০ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পশুপালন) ক্যাডারের কর্মকর্তা এবং জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন, ২০১৮ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। তবে প্রজ্ঞাপনে তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রকৃতি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন <<>> ঈদের দ্বিতীয় দিনেও সারা দেশে চলছে পশু কোরবানি

সম্প্রতি জাতীয় চিড়িয়াখানায় থাকা আলোচিত অ্যালবিনো মহিষটির পরিচিতি ফলকে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামটি লেখা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। পরে তা সরকারের উচ্চপর্যায় পর্যন্ত গড়ায়।

শুধু বানানগত ভুল নয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটি মহিষের নাম সরকারি প্রতিষ্ঠানের প্রদর্শনী বোর্ডে প্রদর্শন করা নিয়েও আপত্তি ওঠে। এসব বিষয় বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পরবর্তীতে পরিচিতি ফলক পরিবর্তন করে মহিষটির নাম ‘সাদা মহিষ’ হিসেবে প্রদর্শন শুরু করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়