Apan Desh | আপন দেশ

নবম পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৪, ১৩ মে ২০২৬

আপডেট: ১৯:২৪, ১৩ মে ২০২৬

নবম পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

ফাইল ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হয়ে উঠেছে সম্ভাব্য নবম জাতীয় বেতন কাঠামো। স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম বেতন স্কেল চালুর পর ২০১৫ সাল পর্যন্ত দেশে মোট আটবার নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে।

প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর নতুন বেতন কাঠামো প্রণয়ন হওয়ার কথা থাকলেও মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক চাপের কারণে সে প্রক্রিয়া পিছিয়ে যায়। তবে ২০২৬ সালে নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে আবারও আলোচনা জোরালো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাবিত নবম পে স্কেল নিয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে বিস্তারিত পর্যালোচনা চলছে। সচিবালয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে গঠিত ১০ সদস্যের একটি বিশেষ কমিটি বিভিন্ন সুপারিশ বিশ্লেষণ করে চূড়ান্ত মতামত তৈরির কাজ করছে।

আরও পড়ুন <<>> সড়কে এআই মামলা থেকে বাঁচতে যা করবেন

প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ (গ্রেডভিত্তিক)

গ্রেড    বেতন স্কেল (টাকা)

০১    ১,৬০,০০০/- টাকা (নির্ধারিত)

০২    ১,৩২,০০০ – ১,৫৩,০০০ টাকা

০৩    ১,১৩,০০০ – ১,৪৮,৮০০ টাকা

০৪    ১,০০,০০০ – ১,৪২,৪০০ টাকা

০৫    ৮৬,০০০ – ১,৩৯,৭০০ টাকা

০৬    ৭১,০০০ – ১,৩৪,০০০ টাকা

০৭    ৫৮,০০০ – ১,২৬,৮০০ টাকা

০৮    ৪৭,২০০ – ১,১৩,৭০০ টাকা

০৯    ৪৫,১০০ – ১,০৮,৮০০ টাকা

১০    ৩২,০০০ – ৭৭,৩০০ টাকা

১১    ২৫,০০০ – ৬০,৫০০ টাকা

১২    ২৪,৩০০ – ৫৮,৭০০ টাকা

১৩    ২৪,০০০ – ৫৮,০০০ টাকা

১৪    ২৩,৫০০ – ৫৬,৮০০ টাকা

১৫    ২২,৮০০ – ৫৫,২০০ টাকা

১৬    ২১,৯০০ – ৫২,৯০০ টাকা

১৭    ২১,৪০০ – ৫১,৯০০ টাকা

১৮    ২১,০০০ – ৫০,৯০০ টাকা

১৯    ২০,৫০০ – ৪৯,৬০০ টাকা

২০    ২০,০০০ – ৪৮,৪০০ টাকা

তবে সংশ্লিষ্টরা বলছেন, এটি এখনো একটি প্রস্তাবিত কাঠামো। সরকারিভাবে গেজেট বা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনো বেতন কাঠামোই চূড়ান্ত হিসেবে গণ্য হবে না।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement