Apan Desh | আপন দেশ

গু‌লশা‌নে শুরু হয়েছে উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৬, ৯ মে ২০২৬

গু‌লশা‌নে শুরু হয়েছে উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন

ছবি: আপন দেশ

নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং টেকসই নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬।

দুই দিনব্যাপী এ প্রদর্শণী শনিবার (০৯ মে) থেকে শুরু হয়েছে রাজধানীর গুলশানে এলিট কনভেনশন হলে। এবারের আয়োজনের মূল থিম নির্ধারণ করা হয়েছে- জাতীয় অর্থনীতিতে নারীর ভূমিকা ও গুরুত্ব এবং মূল স্লোগান “She Leads, She Shines.” আয়োজনটির মূল পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে জাদুব (Jadoube), আইপিডিসি ফাইন্যান্স (IPDC Finance) এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

২০২০ সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত এ সামিট ইতোমধ্যে নারী উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। এবারও নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে নেয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ‘উদ্যোক্তা হান্ট’ প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত তিনজন সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাকে দেয়া হচ্ছে বিনামূল্যে স্টল। এছাড়া নির্বাচিত দুইজন শিক্ষার্থীকে দেশের স্বনামধন্য উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ করে দেয়া হচ্ছে। 

আরও পড়ুন<<>>গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ

এছাড়াও ময়মনসিংহের উদ্যোক্তা তাসমিয়ার অদম্য প্রচেষ্টাকে সম্মান জানিয়ে তাকে একটি ফ্রি স্টল দেয়া হচ্ছে।

দুই দিনব্যাপী এ আয়োজনে মোট ৩৮টি স্টলে নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে। পোশাক, হস্তশিল্প, লাইফস্টাইল পণ্য, হোমমেড ফুড, স্কিনকেয়ার, জুয়েলারি ও সৃজনশীল নানা উদ্যোগের সমন্বয়ে এ প্রদর্শনী দেশীয় উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। পাশাপাশি স্থানীয় পণ্যের প্রসার, নতুন বাজার সৃষ্টি এবং উদ্যোক্তাদের সরাসরি ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

দুই দিনব্যাপী এ সামিটে নারী স্বাস্থ্য, মানসিক সুস্থতা, অর্থনীতি এবং উদ্যোক্তা উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হবে, যেখানে দেশের স্বনামধন্য বিশেষজ্ঞরা অংশ নেবেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়