ছবি: আপন দেশ
রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে। বুধবার (০৬ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তেজগাঁও থানার ওসি ক্যাশৈন্যু মারমা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ফার্মগেটে একটা মাইক্রোবাসে আগুন লাগে। যতদূর ধারণা করা যাচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এ আগুনের ঘটনা ঘটে। তবে গাড়ির ভেতরে থাকা কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আরও পড়ুন<<>>১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে: স্বাস্থ্যমন্ত্রী
তেজগাঁও থানার ওসি বলেন, প্রথমে চলন্ত মাইক্রোবাসটিতে একটা বিকট আওয়াজ হয়। এরপর গাড়ির ভেতরে যারা ছিল তারা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন। কারো কোনো ক্ষতি হয়নি।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটেছে কি না জানতে চাইলে ক্যাশৈন্যু মারমা বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেনি। সিলিন্ডার বিস্ফোরিত হলে অনেক ক্ষয়ক্ষতি হতো। গাড়িটা আগুনে পুড়ে গেছে। আপাতত সড়ক থেকে সরিয়ে রাখা হয়েছে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য। মালিক এলে গাড়ি নিয়ে যাবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































