ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিশু শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শনে গিয়ে শিশু শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান তিনি।
এর আগে বিয়াম ল্যাবরেটরি ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি হঠাৎ করে বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শনে যান। হঠাৎ করে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে অবাক হয়ে যায় শিশুরা, কেউ হয় বিস্মিত।
প্রধানমন্ত্রীকে দেখে শিশু শিক্ষার্থীরা ছুটি আসেন হাত মেলাতে। কেউ নেয় অটোগ্রাফ। এ সময় প্রধানমন্ত্রীও সানন্দ্যে উপভোগ করেন শিশুদের সঙ্গ।
ক্লাসরুমে ঢুকেই প্রধানমন্ত্রী বললেন, কেমন আছো তোমরা, কেমন চলছে পড়াশোনা? পড়াশোনার পাশাপাশি কিন্তু বেশি করে খেলাধুলাও করতে হবে। খেললে কিন্তু বুদ্ধি বাড়ে।
আরও পড়ুন<<>>‘মেধাভিত্তিক দক্ষ জনবান্ধব জনপ্রশাসন গড়ার বিকল্প নেই’
এ সময় শিশুদের কোনো কোনো শিশু বলে ওঠে, আপনি ঠিক বলেছেন। প্রধানমন্ত্রী তখন শিশুদের অনুপ্রাণিত করতে কাছে গিয়ে হাত বুলিয়ে দেন মাথায়।
প্রধানমন্ত্রীর সঙ্গে শিশুদের এ মেলবন্ধন দেখে এ সময় আবেগপ্রবণ হয়ে ওঠেন শিক্ষকরা।
প্রধানমন্ত্রী একপর্যায়ে হাত নেড়ে শিশুদের কাছ থেকে বিদায় নেন। এ সময় শিশুরাও উঠে দাঁড়িয়ে হাত নেড়ে বিদায় জানায় তাকে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































