ছবি: আপন দেশ
ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (ঢাওডিইএ)–এর ২০২৬–২০২৭ মেয়াদের ২৫ সদস্যের কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেয়া হয়।
এতে যৌথভাবে স্বাক্ষর করেন সংগঠনের বিদায়ী সভাপতি ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী (অব.) মো. আবদুর রব মিয়া, বিদায়ী সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রকৌশলী (অব.) মো. আরমান ভূইয়া এবং নির্বাহী সদস্য ও উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হাসিবুল হাসান।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মনিরুজ্জামান। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. বিল্লাল হোসেন। সহ-সভাপতি (১) গোলাম মোস্তফা এবং সহ-সভাপতি (২) মো. মিজানুর রহমান দায়িত্ব পেয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন মো. নূর হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক (১) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মাহবুব আলম আল আজাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক (২) হয়েছেন মো. আসাদুজ্জামান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মেহেদী হাসান ভূইয়া। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাঈদ সাজ্জাদ হোসেন।
অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মানিক চন্দ্র মহানায়ক। প্রচার, জনসংযোগ ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মো. রিয়াজ উদ্দিন টিটু। সহ-প্রচার, জনসংযোগ ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মো. মামুনুর রহমান।
সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হয়েছেন মো. শফিউল আলম। সহ-সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হয়েছেন মো. রাহাত হোসেন। তথ্য, দফতর ও লাইব্রেরি সম্পাদক হয়েছেন মো. আরিফুজ্জামান। সহ-তথ্য, দফতর ও লাইব্রেরি সম্পাদক হয়েছেন মীর সালমান সাঈদ হাসান।
আরও পড়ুন <<>> ‘অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে’
সমাজ কল্যাণ ও সমবায় সম্পাদক হয়েছেন মো. সুলতান মাহমুদ। প্রশিক্ষণ, গবেষণা ও চাকরি বিষয়ক সম্পাদক হয়েছেন মো. হাফিজুর রহমান। মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক হয়েছেন শেখ আহমেদ সাঈদ সাব্রি আল। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন মো. ইয়াকুব হোসেন।
নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়াদ আহমেদ, মোহাম্মদ ইতিয়ার মাসউদ, মো. নূর-ই নেয়ামত খান, উত্তস সমাদ্দর ও রাজেস ত্রিপুরা।
নবনির্বাচিত সভাপতি মো. মনিরুজ্জামান বলেন, সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে আগামী দুই বছর দায়িত্ব পালন করতে চান তিনি। সংগঠনকে শক্তিশালী ও প্রকৌশলীবান্ধব একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































