কারিগরি ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। দীর্ঘদিন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা না করায় এসব প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি কেন বাতিল হবে না, আগামী ১ অক্টোবরের মধ্যে এ ব্যাখ্যা চাওয়া হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১২:১৩ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার