ফাইল ছবি
পুলিশের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। রোববার (০৫ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাসহ মোট ছয়জনকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।
এর মধ্যে রায়হান উদ্দিন খানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অতিরিক্ত ডিআইজি) পদ থেকে বদলি করে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। অন্যদিকে পদোন্নতিপ্রাপ্ত সহেলী ফেরদৌসকে এপিবিএনের অতিরিক্ত ডিআইজি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
হাইওয়ে পুলিশের পুলিশ সুপার কাজী মো. ছোয়াইবকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। এছাড়া মো. মনিরুজ্জামানকে সিআইডির পুলিশ সুপার, সালেহ মোহাম্মদ তানভীরকে পুলিশ অধিদফতরের ডিআইজি (টিআর) এবং মাহফুজুর রহমানকে রাজশাহী সারদা বিপিএর ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন <<>> সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়সসীমা নির্ধারণ
উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে জনস্বার্থে নতুন পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































