Apan Desh | আপন দেশ

গাইবান্ধায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসক 

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৩৭, ৪ এপ্রিল ২০২৬

গাইবান্ধায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসক 

ছবি: আপন দেশ

রেলওয়ে স্টেশনের যাত্রীদের স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যেগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে গাইবান্ধা'র রেলওয়ে স্টেশনে পরিষ্কার -পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহণ করেনজেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। তিনি নিজেই দীর্ঘদিনের লুকিয়ে থাকা রেলওয়ে স্টেশনের বিভিন্ন স্থানের ময়লা,আর্বজনা পরিস্কার করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত রেলওয়ে স্টেশন পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার নির্দেশনা দেন। 

আরও পড়ুন<<>>‘ঈদুল আজহার আগে নতুন ফেরি আসছে’

জেলা প্রশাসক বলেন,পরিষ্কার-পরিচ্ছন্ন রেলস্টেশন যাত্রীদের জন্য শারীরিক,মানসিক শান্তি ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করে। সে সঙ্গে জেলার ভাবমূর্তি উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং রেলওয়ে কর্তৃপক্ষ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়