Apan Desh | আপন দেশ

জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৫:৫৫, ২৫ মার্চ ২০২৬

আপডেট: ১৬:২৮, ২৫ মার্চ ২০২৬

জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা

ছবি: আপন দেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা। 

আরও পড়ুন<<>>স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন

এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, দেশে এ মুহূর্তে জ্বালানি সংকট নেই এবং জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি না কেনার আহবান জানান তিনি। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়