Apan Desh | আপন দেশ

বর্তমান সরকারে শীর্ষ ১০ ধনীর সম্পদের পরিমাণ কতো!

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৪:৪৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

বর্তমান সরকারে শীর্ষ ১০ ধনীর সম্পদের পরিমাণ কতো!

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের মধ্যে ২৭১ জনের সম্পদ কোটি টাকার বেশি। এরমধ্যে সম্পদের শীর্ষে রয়েছেন ১০জন। যাদের সবাই বিএনপিপন্থি। শীর্ষে আছেন শরীয়তপুর-১ আসনের বিএনপি থেকে নির্বাচিত সাঈদ আহমেদ। যার মোট সম্পদের পরিমাণ ১১৯৯ কোটি ৯৫ লাখ ৫৬ হাজার ১১০ টাকা।

অন্য সম্পদশালী বিজয়ী প্রার্থীরা হচ্ছেন- বিএনপি থেকে বিজয়ী আবদুল আউয়াল মিন্টু ফেনী-৩ (সম্পদের পরিমাণ ৯৪৬ কোটি ৮১ লাখ ৪৬ হাজার ৮৪৭ টাকা); জাকারিয়া তাহের কুমিল্লা-৮ (৭৭০ কোটি ৮৯ লাখ ১৭ হাজার ৭৯৪ টাকা); গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া-৫ (৬১৩ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার ৯৯৭ টাকা); মোঃ সফিকুর রহমান (কিরন) শরিয়তপুর-২ (৫৫৭ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৪৯০ টাকা);

আরও পড়ুন<<>> দরিদ্র মজিবুর এখন হাজার কোটির টাকার মহারাজা

ফখর উদ্দিন আহমেদ ময়মনসিংহ-১১ (৪৬৫ কোটি ১৪ লাখ ৪৫ হাজার ৯৪২ টাকা); নাসের রহমান মৌলভীবাজার-৩ (৩৮০ কোটি ৬৪ লাখ ৭৬ লাখ ৬৬৯ টাকা); মোঃ জালাল উদ্দিন চাঁদপুর-২ (৩৬৪ কোটি ১২ লাখ ২০ হাজার ১০৬ টাকা); মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা-৮ (৩২৫ কোটি ৯৪ লাখ ৮৩ হাজার ২৬৬ টাকা)। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত মোঃ আবদুল হান্নান চাঁদপুর-৪ (৩১৮ কোটি ১৮ লাখ ৪২ হাজার ৪২৮ টাকা)। তিনিও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

আরও পড়ুন<<>> ন্যাশনাল লাইফের তদন্তে দুদক: ২১শ’ অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন, ৭১৮ কোটি টাকা আত্মসাৎ-পাচার

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক- সুজন আয়োজিত 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন' শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়