ছবি : আপন দেশ
‘ফ্যামিলি কার্ড’ চালুর কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ-সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসময় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে প্রধানমন্ত্রী মন্ত্রীদের অবহিত করেন। এ ছাড়া দুপুর ২টায় প্রধামন্ত্রীর সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, এবং জাতীয় পর্যায়ে ‘নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি’ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভাও হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন : একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি-এক প্রতিষ্ঠান
এর আগে সকালে এনএসআই মহাপরিচালক, ডিজিএফআই মহাপরিচালক ও তিন বাহিনীর প্রধান তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































