ফাইল ছবি
জাতীয় নির্বাচনে বড় জয়ের পর ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় ভুটানের প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা জানিয়েছেন।
জাতীয় নির্বাচনে পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে দুই শতাধিক আসনে জয়ী হয়েছে বিএনপি। নির্বাচনের ফলাফল বাংলাদেশে প্রায় দেড় বছর আগে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পতনের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনের অংশ।
ভুটানের প্রধানমন্ত্রী এক বার্তায় বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ায় জনাব তারেক রহমান ও বিএনপিকে আমার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন। তিনি আরও উল্লেখ করেন, এ বিপুল জনসমর্থন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের আস্থার পরিচয় বহন করছে।
আরও পড়ুন <<>> চীন-ভারত সম্পর্কে যা বললেন তারেক রহমান
শেরিং তোবগে আশা প্রকাশ করেছেন, এ বিজয় বাংলাদেশে শান্তি ও অগ্রগতির নতুন অধ্যায়ের সূচনা করবে। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে নতুন নেতৃত্বের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































