Apan Desh | আপন দেশ

বিটিআরসির নতুন ডিজি মনিরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৭, ১৩ আগস্ট ২০২৬

বিটিআরসির নতুন ডিজি মনিরুজ্জামান

ছবি : আপন দেশ

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১২ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনের তথ্যমতে, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানকে বিটিআরসির মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। এজন্য তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন : গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়