Apan Desh | আপন দেশ

স্বৈরাচারের দোসররা ভোট ভন্ডুলের চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫১, ১১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৫২, ১১ জানুয়ারি ২০২৬

স্বৈরাচারের দোসররা ভোট ভন্ডুলের চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা

পতিত স্বৈরাচারের লোকজন নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে। তবে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে বলে জানিয়েছেন 
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১১ জানুয়ারি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আসা ইউরোপীয় প্রতিনিধিদলের প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা পর্যবেক্ষকদের জানিয়েছেন, নারী ও তরুণদের মধ্যে ভোটের বিষয়ে খুব আগ্রহ লক্ষ করা যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুব ভালো ভোটার উপস্থিতি থাকবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। 

আরও পড়ুন<<>>হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবে সরকার: প্রেস সচিব

শফিকুল আলম বলেন, এ আলোচনায় আওয়ামী লীগ বা তাদের (নির্বাচনে) অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা হয়নি। 

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের আশ্বস্ত করেছেন। ড. ইউনূস বলেন, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার ও নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত।

শফিকুল আলম আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর জন্য ইইউকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু