Apan Desh | আপন দেশ

ঢাকায় ৫টি আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪১, ৩ জানুয়ারি ২০২৬

ঢাকায় ৫টি আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই হওয়া পাঁচটি আসনে ১২ জনের প্রার্থিতা বাতিল করেছেন ঢাকা জেলা প্রশাসন।

এ পাঁচটি আসনের ৪৪ জন প্রার্থীর মধ্যে বৈধভাবে গৃহীত হয়েছে ৩০ জন। বাকি ১ জন প্রার্থীর মনোনয়ন স্বাক্ষর জটিলতার কারণে স্থগিত রয়েছে। অন্যটি প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (০৩ জানুয়ারি) বিকেলে ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

মনোনয়ন বাতিল ঘোষণা করা প্রার্থীদের মধ্যে, ঢাকা- ১ আসনের ২ জন, ঢাকা-২ আসনে ১ জন, ঢাকা-৩ আসনে ৮ জন, ঢাকা-১৯ আসনে ১ জনের মনোনয়ন বাতিল করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে যাচাই-বাছাই হওয়ার পাঁচ আসনের মধ্যে শুধুমাত্র ঢাকার ২০ আসনের কোনও মনোনয়ন বাতিল হয়নি। 

আরও পড়ুন<<>>পোস্টাল ব্যালটে ভোটদানের ছবি-ভিডিও শেয়ার করলেই এনআইডি ব্লক

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) বরাবর আপিল করতে পারবেন জানিয়েছেন জেলা প্রশাসক রেজাউল করিম। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ