Apan Desh | আপন দেশ

লাখো মানুষের ঢল সোহরাওয়ার্দী উদ্যানে

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১২:০৯, ১২ এপ্রিল ২০২৫

আপডেট: ১৫:৩২, ১২ এপ্রিল ২০২৫

লাখো মানুষের ঢল সোহরাওয়ার্দী উদ্যানে

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হবে। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে এ কর্মসূচি।

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় এ গণজামায়াত শুরু কথা। তবে সকাল থেকেই আসতে শুরু করেছে ছোট-বড় মিছিল। কোনো মিছিল আসছে শাহবাগের দিক থেকে। কোনোটি দোয়েল চত্বরের দিক থেকে। কোনোটি আবার আসছে নীলক্ষেতের দিক থেকে। সকাল থেকেই সেখানে লাখো মানুষের ঢল দেখা যাচ্ছে। দলে দলে উদ্যানে আসছে মানুষ। 

এদিকে এ জমায়েত ঘিরে উদ্যানের আশপাশে পতাকা, মাথার ব্যাজ ও টি-শার্ট বিক্রির ধুম পড়েছে। অনেক আগ্রহ নিয়েই সেসব কিনছেন আগত অনেকেই।

সকাল সাড়ে ১০টার মধ্যেই সারা দেশ থেকে কয়েক হাজার লোক উপস্থিত হয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে। মানুষের ঢলে সমাবেশস্থলের অর্ধেকের বেশি জায়গায় ভরে গেছে। সবার হাতে বাংলাদেশ ও ফিলিস্তিন পতাকা ও বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যা-কার্ড দেখা গেছে। 

গাজায় চলমান বর্বরোচিত ইসরাইল আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন ও মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী এ গণজমায়েত। বেলা ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি।

আরও পড়ুন>>>আজ অন্যরকম এক বাংলাদেশ দেখবে বিশ্ব

কর্মসূচি ঘিরে চাহিদা বেড়েছে পতাকার। ফিলিস্তিনের প্রতিটি পতাকা আকারভেদে বিক্রি হচ্ছে ১২০ থেকে ৩০০ টাকায়। মাথার ব্যাজ বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকায়। আর টি-শার্ট বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে আসা নিরব আহমেদ বলেন, ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করতেই পতাকা কিনলাম। ছোট-বড় বিভিন্ন সাইজের পতাকা রয়েছে, আমি বড়টাই কিনেছি।

টি-শার্ট ও মাথার ব্যাজ পরা শফিক বলেন, যেহেতু ফিলিস্তিনের জন্য আয়োজিত সমাবেশে অংশ নিচ্ছি, তাই তার অংশ হতেই টি শার্ট, ব্যাজ কেনা। যেন মনে হয় আমি নির্যাতিত ফিলিস্তিনরই একজন। 

আজকের কর্মসূচির লক্ষ্য গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্বজনমত গঠন ও মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া। বেলা ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই মার্চ ফর গাজা কর্মসূচি। আয়োজকরা জানিয়েছেন, এতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ একাত্মতা প্রকাশ করেছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু