Apan Desh | আপন দেশ

বেতন-বোনাস না দেয়ায় ১২ কারখানা মালিকের বিদেশযাত্রা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৪, ২৫ মার্চ ২০২৫

আপডেট: ২২:৩৩, ২৫ মার্চ ২০২৫

বেতন-বোনাস না দেয়ায় ১২ কারখানা মালিকের বিদেশযাত্রা বন্ধ

শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করা না পর্যন্ত ১২ কারখানার মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। বেঁধে দেয়া সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করায় এসব কারখানার মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন।

নির্দেশনা অনুযায়ী,  শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করা পর্যন্ত বিদেশ যেতে পারবেন না এসব কারখানার মালিকরা। এর আগে শ্রমিকদের পাওনা পরিশোধে সময় বেঁধে দিয়েছিল সরকার। সে সময়ের মধ্যে পাওনা পরিশোধ করেননি মালিকরা।

আরওপড়ুন<<>>স্ত্রীসহ এস আলম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

উপদেষ্টা জানান, বুধবারের (২৭ মার্চ) মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার কথা থাকলেও ১২টি কারখানা নির্ধারিত সময়ে বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না বলে জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

তিনি বলেন, স্বরাষ্ট মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশনে তাদের বিষয়ে তথ্য দেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। শ্রম আইন অনুযায়ী এসব মালিকদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ