Apan Desh | আপন দেশ

পাচার অর্থ ফিরিয়ে আনতে বিশেষ আইন হচ্ছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:২৬, ১০ মার্চ ২০২৫

পাচার অর্থ ফিরিয়ে আনতে বিশেষ আইন হচ্ছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বিশেষ আইন করছে অন্তর্বর্তী সরকার। সোমবার (১০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন- পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে। কারণ, এগুলো জনগণের করের টাকা। এ জন্য অর্থ পাচারের সব অভিযোগ তদন্তে প্রয়োজনে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের নিয়ে কাজ করতে নির্দেশনা দিয়েছেন তিনি।

প্রেস সচিব জানান, ১১ ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে অর্থ পাচারের বিষয়ে অনুসন্ধান করছে যৌথ অনুসন্ধান তদন্ত কমিটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, হংকং, মালয়েশিয়াসহ ৫ দেশে তাদের অর্থ পাচারের নমুনা পাওয়া গেছে। এ নিয়ে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে বলেও জানিয়েছেন তিনি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত