Apan Desh | আপন দেশ

সচিবালয় অভিমুখে ম্যাটস শিক্ষার্থীদের লং মার্চ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:৩৯, ৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:১৯, ৯ ফেব্রুয়ারি ২০২৫

সচিবালয় অভিমুখে ম্যাটস শিক্ষার্থীদের লং মার্চ

চার দফা দাবি আদায়ে সচিবালয়ের দিকে লং মার্চ শুরু করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। 

রোববার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিটে শাহবাগ মোড় থেকে লং মার্চ শুরু হয়। পুলিশ বাধা দেয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে ব্যারিকেড ভেঙে তারা সামনে এগিয়ে যান।

এর আগে বিকেল সাড়ে ৩টায় অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠকে বসেন ম্যাটস শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। উপস্থিত ছিলেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহম্মদ উল্যাহ মানসুর, মুজাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম শান্ত, শামিমুর রহমান সাগর ও আজহারুল হক রামিম।

বিকেল পৌনে ৩টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী ও ছাত্র প্রতিনিধি মুহাম্মদ তুহিন ফারাবী। এসময় স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি হিসেবে কথা বলতে চাইলে শিক্ষার্থীদের অনেকে ভুয়া স্লোগান দিতে থাকেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগান থামানোর আহবান জানান সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়করা। এরপর উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন তুহিন ফারাবী।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু