Apan Desh | আপন দেশ

কুয়াশায় ঢাকা রাজধানী, দেখা নেই সূর্যের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৩, ৮ জানুয়ারি ২০২৫

কুয়াশায় ঢাকা রাজধানী, দেখা নেই সূর্যের

রাজধানীতে কুয়াশা

গেল সপ্তাহে মৃদু শৈতপ্রবাহের পর তাপমাত্রা খানিকটা বেড়েছিল। তাতে শীতের তীব্রতা কিছুটা কমে এসেছিল। দুই দিন পর আবারো কুয়াশায় ঢেকে গেছে রাজধানী ঢাকা। সেসঙ্গে হিমেল হাওয়া শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে। বেলা বাড়লেও সূর্যের দেখা নেই।

আবহাওয়া অফিস জানিয়েছে, কয়েকদিন বিরতির পর বুধবার (৮ জানুয়ারি) থেকে সারাদেশে আবারও জেঁকে বসতে পারে শীত। তাপমাত্রা কমে সে সঙ্গে থাকবে ঘন কুয়াশা। ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা বাড়তে পারে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এমন পরিস্থিতি মাসজুড়েই থাকবে। সে সঙ্গে এ মাসেই রাজধানীসহ দেশজুড়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথাও বলেছে সংস্থাটি। এতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।

আবহাওয়া অফিস জানায়, জানুয়ারিতে দক্ষিণ বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি (৬-৮° সে.) থেকে তীব্র (৪-৬° সে.) এবং দেশের অন্যত্র দুই থেকে ৩টি মৃদু (১০-৮° সে.) থেকে মাঝারি (৬-৮° সে.) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের