Apan Desh | আপন দেশ

সাবেক দুদক কমিশনারের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২০, ২৫ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২২:২১, ২৫ ডিসেম্বর ২০২৪

সাবেক দুদক কমিশনারের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুদকের সাবেক কমিশনার জহুরুল হক। ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার জহুরুল হকের পাসপোর্ট বাতিল এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুজ্জামানের সই করা এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ৭ (২) সি অনুচ্ছেদ অনুযায়ী জহুরুল হকের পাসপোর্ট বাতিলপূর্বক তিনি যাতে দেশত্যাগ করতে না পারেন সে বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সম্প্রতি দুদকের সদ্য সাবেক এ কমিশনারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সংবাদ প্রকাশ করে দেশের প্রথম সারির বেশ কয়েকটি গণমাধ্যম। এসব সংবাদের জেরেই তদন্ত শুরু করে দুদকসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

এর আগে, গত ২৯ অক্টোবর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন জহুরুল হক।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

একদিনের ব্যবধানে স্বর্ণের দামে ভাঙল সব রেকর্ড জামায়াতের ১০ দলীয় জোটে কে পেল কত আসন মানুষের কল্যাণে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই: তারেক রহমান এনসিপিসহ চার দলকে ইসির সতর্কবার্তা নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধারে জোর দেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার আমাদেরই একাংশ সুষ্ঠু নির্বাচন চায় না : পররাষ্ট্র উপদেষ্টা প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ কাল গাজায় তুরস্ক-কাতারের সেনাদের কোনো স্থান নেই : নেতানিয়াহু উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন বৈশাখী ভাতায় বড় সুখবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘কঠিন পরীক্ষা’: মির্জা ফখরুল আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: জামায়াত আমীর আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পেছাল ১ অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ