Apan Desh | আপন দেশ

বাংলাদেশের ওষুধ কিনতে আগ্রহী পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০২, ১৫ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৯:৫৯, ১৫ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের ওষুধ কিনতে আগ্রহী পাকিস্তান

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এ কথা জানিয়েছেন।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহ জানান তিনি।

ওষুধ শিল্পে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে উল্লেখ করে সৈয়দ আহমেদ মারুফ বলেন, পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী। এ ছাড়াও স্বাস্থ্যসেবাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়।

সাক্ষাতে হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম দুই দেশের স্বাস্থ্যসেবা, বাণিজ্যসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন। তারা প্রায় এক ঘণ্টা দুই দেশের সম্পর্কসহ নানা বিষয়ে কথা বলেন।

এ সময় হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ